শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব দিয়েছে নারায়ণগঞ্জবাসী: প্রধানমন্ত্রী


উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব দিয়েছে নারায়ণগঞ্জবাসী: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৬

1482526386_81

পূর্বাশা ডেস্ক:

সেলিনা হায়াৎ আইভীকে পুনর্নির্বাচিত করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের জনগণ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নারায়ণগঞ্জের মানুষকে ধন্যবাদ দিয়েছেন ২০০৯ সাল থেকে টানা প্রায় আট বছর সরকারের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ সভানেত্রী।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটে হারিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী আইভী।

ভোটে বিজয়ের পরদিন অাজ শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করতে আসেন নারায়ণগঞ্জের মেয়র। শেখ হাসিনা বিজয়ী মেয়র প্রার্থীকে পুনর্নির্বাচিত হওয়ার জন্যে অভিনন্দন জানান। সেইসঙ্গে আইভীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্যে নারায়ণগঞ্জবাসীকেও অভিনন্দন জানান। এ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ যারা কাজ করেছেন সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আইভী পুনর্নির্বাচিত হওয়ায় চলমান উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন নতুন প্রকল্প নিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নয়নের যে ক্ষতি হয়, তার দৃষ্টান্ত হিসেবে ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের কথা বলেন শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদেরকে ধন্যবাদ জানাই। তারা নারায়ণগঞ্জে চমৎকার নিরাপত্তা নিশ্চিত করেছে।’

গণভবনে সেলিনা হায়াৎ আইভী বলেন, নাসিক নির্বাচন প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার অধীনে যে কোনো ধরনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।

তিনি আরো বলেন, গণতন্ত্র কাকে বলে, সেটা নারায়ণগঞ্জবাসী দেখিয়েছে। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। নারায়ণগঞ্জবাসীর একটা ব্রিজের দাবি করেছে। এজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আইভী আরো বলেন, নির্বাচনে আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ নেতা-কর্মীরা অনেক কষ্ট করেছেন। এজন্য ধন্যবাদ। এছাড়া দেশবাসী অপেক্ষায় ছিল নারায়ণগঞ্জে কে জিতবে। আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানচ্ছি।

আইভী বলেন, নেত্রী আমাকে নৌকা দিয়েছেন, নৌকার সম্মান রেখেছে নারায়ণগঞ্জবাসী। নেত্রীর প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আগামী পাঁচ বছর এলাকার উন্নয়ন করতে চাই।

পরে প্রধানমন্ত্রী তার বক্তব‌্যে আইভীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি