পূর্বাশা ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নতুন একটি ফিচার চালু হচ্ছে। স্লাইডশো মুভি মেকার নামে নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফিচারটি ব্যবহার করে একাধিক ছবি, ভিডিও ও মিউজিক অ্যাড করে স্লাইডশো তৈরি করা যাবে। পরে এই স্লাইড ফেসবুকে পোস্ট করে বন্ধুদের ট্যাগ করা যাব।
করা হচ্ছে আগামী বছরের জুন মাসে আইওএসে এই স্লাইডশো ফিচার নিয়ে আসা হবে ফেসবুকে। সেই লক্ষে এবারে অ্যান্ড্রয়েড বিটা অ্যাপের জন্য স্লাইডশো ফিচারটি নিয়ে পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ফেসবুক।
স্লাইডশো তৈরি করতে ফোনে কমপক্ষে তিনটি ছবি প্রয়োজন হবে। এ ছাড়া মিউজিক থিম থেকে তা পছন্দ করে নেয়া যাবে। স্লাইডশোর শিরোনাম দেয়া ও বন্ধুদের ট্যাগ করার সুবিধাও থাকবে।


























































