শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীকে টেস্ট দেখার আমন্ত্রণ ভারতের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

po

ডেস্ক রিপোর্ট:

২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে তাদের প্রথম টেস্ট খেলতে নামবে। সেই ম্যাচে মাঠে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাতে যাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্রে এমন তথ্য জানা গেছে।হায়দরাবাদে অনুষ্ঠেয় সে টেস্ট ম্যাচটি দেখতে শেখ হাসিনা রাজি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে উপস্থিত থাকবেন।

দুই প্রধানমন্ত্রী মাঠে বসে ম্যাচটি দেখলে রচিত হবে বন্ধুপ্রতিম দুই দেশের ক্রিকেট-কূটনীতির এক নতুন দিগন্ত। বিষয়টাকে এভাবেই দেখতে চাইছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি-নির্ধারকরা।

এখন পর্যন্ত ভারতের মাটিতে কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। অবশেষে চলতি বছরের আগস্টে ঘোষণা করা হয়, ২০১৭ সালের ৮ থেকে ১২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ভারতে তাদের প্রথম টেস্ট ম্যাচটি খেলবে।

এদিকে ডিসেম্বরে শেখ হাসিনার ভারত সফর স্থগিত হয়ে যাওয়ার পর ২০১৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সফরের নতুন দিনক্ষণ স্থির করার চেষ্টা চলছে। ভারত চাইছে এ সফরের মধ্যে ক্রিকেটকে জুড়ে দিতে। যা বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক মজবুত করতে বড় ভূমিকা পালন করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি