বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহে স্কুল ছাত্র তন্ময়ের হত্যাকারী চিহ্নিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

school-2-550x367

পূর্বাশা ডেস্ক:

ময়মনসিংহের স্কুল ছাত্র ইসতিয়াক আহমেদ তন্ময়ের হত্যাকারীদের চিহ্নিত করেছে পুলিশ। চিহ্নিত দু’জনকে সিসিটিভির ফুটেজ দেখে আটক করা হয়েছে। তন্ময় হত্যার বিচারের দাবিতে শহরে বিক্ষোভ করেছে সহপাঠী ও স্থানীয়রা।

গত ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় ময়মনসিংহের মফিজ উদ্দিন ইনডেস্ক প্লাজার সামনে খুন হয় স্কুল ছাত্র তন্ময়। বখাটে সাগরসহ ৭/৮ জন মিলে মারতে মারতে তাকে টেনে হিচড়ে গলির ভেতর নিয়ে যায় বখাটেরা। এবং সেখানেই খুন করা হয় তাকে।

তন্ময় ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর ছাত্র ছিলো। তার এমন অস্বাভাবিক মৃত্যু মানতে পারছেন না তন্ময়ের সহপাঠীরা। অন্যদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

তন্ময়ের পরিবার এ ঘটনায় এখনো মামলা না করলেও সিসিটিভির ফুটেজ দেখে মূলহোতা সাগরসহ আটক করা হয়েছে দু’জনকে। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি

শুক্রবার মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় স্কুল ছাত্র তন্ময়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি