শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বের সর্বাধিক তাপসহনকারী পদার্থ আবিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

269439_1

পূর্বাশা ডেস্ক:

খোঁজ মিলল বিশ্বের সর্বাধিক তাপ সহনকারী বস্তুর। দীর্ঘ গবেষণার পরে এই বস্তু উদ্ভাবন করেছেন ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের গবেষকরা।

গবেষকদের দাবি, নতুন এই পদার্থ প্রায় ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অবিকৃত থাকে।

বিশ্বের সমস্ত তাপসহনকারী পদার্থই কোনো না কোনো ধাতুর কার্বাইড ‌যৌগ। ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ম্যাজিক দেখায় কার্বন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ট্যান্টালাম নামে এটি ধাতুর কারবাইড ‌যৌগের সঙ্গে হাফনিয়াম নামে আরেকটি ধাতুর কার্বাইড মিশিয়ে তৈরি করেছেন নতুন এক পদার্থ। ‌যা ৩,৯০৫ ডিগ্রি সেলসিয়াস তামপামাত্রেতেও গলে না।

নতুন এই পদার্থ হাইপারসনিক মহাকাশ‌যানের তাপবর্ম তৈরি করতে কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তবে সমস্যা একটাই। ট্যান্টালাম ও হাফনিয়াম পৃথিবীতে পাওয়া ‌যায় খুব কম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি