রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


হিন্দু বাড়াতে ১০ সন্তান নেয়ার আহ্বান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৬

hindu

পূর্বাশা ডেস্ক:

হিন্দুদের সংখ্যা বাড়াতে প্রত্যেক দম্পতিকে অন্তত ১০টি করে সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের এক শীর্ষ ধর্মীয় নেতা। বসুদেবানন্দ সরস্বতী নামের ওই ধর্মীয় নেতা বলেন, ‘দুই সন্তান নীতি বন্ধ করা উচিত।

এর চেয়ে বরং দশটি করে সন্তান নিন। সন্তানদের নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ভগবানই তাদের দেখবেন। ‘

আরএসএস সমর্থিত হিন্দুদের তিনদিনের ধর্মসভা শেষ হয়েছে রবিবার। ওই সভাতেই হিন্দুদের সংখ্যা বাড়াতে দুই সন্তান নীতি বাতিলের আহ্বান জানান বসুদেবানন্দ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নোট বাতিলের ক্ষেত্রে যেমনটা করা হয়েছে, গো-হত্যা বন্ধের জন্য ঠিক তেমনই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বসুদেবানন্দ বলেন, অন্যান্য ধর্মাবলম্বীদের চেয়ে হিন্দুদের সংখ্যা আরো বাড়ানো উচিত। এ কারণেই হিন্দুদের বেশি বেশি সন্তান গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন ওই ধর্মীয় নেতা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি