স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার হোমনা উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত বখাটে ফেরদৌস আলম উপজেলার দাড়িগাঁও গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও কাজী শহিদুল ইসলাম তাকে এ সাজা দেন।
জানা গেছে, মঙ্গলবার ভোরে পাশের বাড়ির ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে ফেরদৌস। এ সময় ছাত্রীর আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক বখাটেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।


















































