রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


গণতন্ত্র হত্যা দিবসে সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৬

2334-1-550x309

ডেস্ক রিপোর্ট : গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আগামী ৫ জানুয়ারি সারাদেশে জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল এবং বুকে কালো ব্যাজ ধারন করবে বিএনপি। একই উপলক্ষে আগামী ৭ জানুয়ারি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি।

বুধবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আমরা যথাযথ কৃর্তপক্ষের কাছে অনুমতি চেয়েছি।

জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই নির্বাচন সংবিধান ও আইনবিরোধী। কারণ একারণে জনগণের সম্পৃক্তা নেই, এটা হচ্ছে, পরোক্ষ ভোট। সুতরাং জেলা পরিষদ নির্বাচন বে আইনী।

রিজভী বলেন, আয়ুব খান যে নীতিতে চলতেন, শেখ হাসিনাও ওই নীতিতে চলছেন। আয়ুব খান তত্ত্বাকধায়ক মানতেন না, হাসিনাও মানেন না। আয়ুব খান একতরফাভাবে নির্বাচন করতে চাইতেন, শেখ হাসিনাও সেটাই চান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন,আব্দুস সালাম আজাদ, এবিএম মোশাররফ হোসেন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি