ডেস্ক রিপোর্টঃ
সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী বাংলাদেশ। দেশের সমরাস্ত্র কারখানায় অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করতে যাচ্ছে। আর এজন্যে বাংলাদেশের বিজ্ঞানীরা আর্মস ফ্যাক্টরিতে নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন বলে খবর দিয়েছে কলকাতার একটি অনলাইন সংবাদ মাধ্যম।
সেনাবাহিনী সূত্রের বরাতে কলকাতা টুয়েন্টিফোর জানায়, অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল এফএন-১৬ (ঋঘ-১৬) খুব দ্রুত প্রকাশ্যে আনা হবে। এই মিসাইল তৈরির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি নতুন মাত্রা অর্জন করবে যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দেবে বলে ইতিমধ্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা।
সংবাদ মাধ্যমটি লিখেছে, গত কয়েকদিন আগে চীন থেকে দুটি সাবমেরিন কেনে বাংলাদেশ নৌবাহিনী। শুধু তাই নয়, রাশিয়া থেকেও একাধিক সমরাস্ত্র কেনার কথা রয়েছে সরকারের। সেখানে দাঁড়িয়ে ক্রমশ নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে সেনাবাহিনী। কিন্তু এবার নিজের দেশের একেবারে দেশীয় প্রযুক্তিতে মিসাইল বানাচ্ছে সেনাবাহিনীর বিজ্ঞানীরা।
উল্লেখ্য, গত বছর ২৮ মে ঢাকা সেনানিবাসে সেনাসদর কনফারেন্স রুমে ‘জেনারেলস্ কনফারেন্স’ এ মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেছিলেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল এফএন-১৬ (ঋঘ-১৬) তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, যা খুব শিগগিরই বাস্তবে রূপ নেবে।
ওইদিন তিনি আরো বলেছিলেন, এ মিসাইল তৈরির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি নতুন মাত্রা অর্জন করবে যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দেবে।আস


























































