মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড-


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:  সফরকারী বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সময় ভোর ৪টায় টাইগারদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা।

 

এই ম্যাচে বাংলাদেশের একাদশে কয়েকটি পরিবর্তন আসলেও কিউইদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কিউই দলের দুই ফ্রন্ট লাইন পেসার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন।

 

ফলে তাদের বিশ্রামে রাখার কথা অবশ্যই ভাববে না কিউই টিম ম্যানেজমেন্ট। আর সেক্ষেত্রে একাদশে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা বাড়তে পারে ম্যাট হেনরি ও কলিম ডি গ্র্যান্ডহোমের।

 

দেখে নেয়া যাক দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ-

 

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নেইল ব্রুম. জেমস নিশাম, কলিন মুনরো, লুকে রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি