বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


থার্টি ফার্স্টে বন্ধ থাকবে বার, ক্লাব, রেস্তোরাঁ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

608e007a9e49e293f45c4c32ed8333d8-7777

পূর্বাশা ডেস্ক:

বর্ষবরণ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকা শহরে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে আগামী ১ জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত সব ধরনের বার, ক্লাব ও রেস্তোরাঁ বন্ধ থাকবে।

 বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ধ্যা ছয়টার পরে সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। তবে পরিচয়পত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঢুকতে পারবেন।

গুলশান, বনানী এলাকায় বিশেষ ব্যবস্থায় পাঁচ তারকা হোটেল খোলা থাকবে। রাত আটটার পর থেকে হাতিরঝিল, গুলশান, বনানীতে যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। তবে এসব এলাকায় স্টিকারযুক্ত গাড়ি বিশেষ কারণে ব্যাখ্যা দিয়ে ঢুকতে পারবে।

বনানী এলাকায় কয়েকটি পাঁচ তারকা হোটেল বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।

যদি রেস্তোরাঁয় কেউ অনুষ্ঠান করতে চায়, তাহলে পুলিশের বিশেষ অনুমতি নিতে হবে। বাসার ভেতরে অনুষ্ঠান করতে হলে পুলিশকে জানালে বিশেষ নিরাপত্তা পাওয়া যাবে।

ওই দিন লাইসেন্সকৃত কোনো আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষ বহন করতে পারবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি