শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান


জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৬

15750100_2206481326242891_1893610056_n 15820050_1352197091491030_1798791096_n
পূর্বাশা ডেস্ক:

জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।
ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনা করেন বিভিন্ন স্কুলের শারিরীক শিক্ষকবৃন্দ ও দিক নির্দেশনা দিয়েছেন ইউসুফ স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ফরিদা বিদ্যায়াতনের প্রধান শিক্ষক হালিফ মজুমদার, হুচ্চামিয়া স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ শারিরীক শিক্ষকবৃন্দ শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন। শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানটি কুমিল্লা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগীতায় যারা প্রথম স্থান অর্জন করেছে তারা জেলা ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন।
প্রধান অতিথি এডভোকেট অমিনুল ইসলাম টুটুল শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বক্তবে বলেন, সাকিব আল-হাসান, মাসরাফি, মুসফিক, মুস্তাফিজের মত তারাও যেন বিশ্বে বাংলাদেশের নাম সমুন্নত করে। তিনি আরও বলেছেন, যে স্কুল, দলীয় খেলায় জাতীয় পর্যায়ে গিয়ে চ্যাম্পিয়ন হবে তাদের সংবার্ধনা দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি