শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৬

141600ok_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফেলা আসা বছরে বাংলাদেশের উন্নয়ন ও অর্জন সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ‘

আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে নির্দ্বিধায় বলতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ফেলা আসা বছরের উন্নয়ন ও অর্জনের প্রাপ্তি অনেক বেশি। আজকে গর্ব করে বলছি, বুক উঁচু করে বলছি, বঙ্গবন্ধু তুমি এ দেশ স্বাধীন করে ভুল করোনি।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত ও ফারুক হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি