শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ


বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৬

img_20161231_191815
মো.শরিফুল ইসলাম, চান্দিনাঃ
বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ।এতে চান্দিনা, মাধাইয়া,নিমসার,কংগাই,এতবারপুর,বাড়েরা,খোশবাস, দাউদকান্দি মোট  ৮ টি কেন্দে ৫১ টি স্কুলের ২হাজার ১শত ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১শত ১৪জন ট্যালেন্টপুল ১শত৪৪ জন প্রথমগ্রেড এবং ৫শত ৪১ জন সাধারণ গ্রেডে সর্বোমোট ৭শত৯৯ জন পরীক্ষার্থী  বৃত্তি লাভ করে।শনিবার (৩১)ডিসেম্বর দুপুর ২টায় এসোসিয়েশন কার্যালয় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন এসোসিয়েশন সভাপতি মাহবুবুল আলম সরকার মোহন,এসময় বক্তৃতা করেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো.আবু ইউনুস,পরীক্ষানিয়ন্ত্রক মো.মাসুদুল আলম মাসুদ,সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের,এসময় উপস্থিত ছিলেন কংগাই কেন্দ্রের সচিব প্রফেসর আ.রব,খোশবাস কেন্দ্র সচিব আ. রহমান,এতবার পুর কেন্দ্র সচিব মো.সাইদুল ইসলাম,কাদুটি ন্যাশনাল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ  মো.কামরুল হাসান,এছাড়া বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৫১টি স্কুলের প্রধান শিক্ষক এ প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি