
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকা থেকে একটি এলজি ও ১ রাউন্ড গুলিসহ মোঃ শাখাওয়াত হোসেন ওরফে পিচ্চি সুমনকে (২৭) আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশ।
আটক হওয়া শাখাওয়াত হোসেন ওরফে পিচ্চি সুমন কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।
কুমিল্লা ডিবি পুলিশ জানায়, উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে রেইসকোর্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে সুমনকে অস্ত্রসহ আটক করে।

















































