শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৬

0-02-06-7c9919e08c3432431ae89a4043adcb3ab7f1cd2db27cb8eb93437228a9f89878_fullস্টাফ রিপোর্টার:১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ১৮.৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত “কোরিয়ামাজার” নামক স্থান হতে হুইস্কি- ৪১ বোতল এবং ১১ বোতল বিয়ার মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় কসমেটিকস সামগ্রী- ৪৬ টি, বিস্কুট- ০৯  কার্টুন, শাল চাদর- ০৪ টি, গার্মেন্টস সামগ্রী- ১৫২ টি এবং ০২ টি মোবাইল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১,৭২,২৫০/- (এক লক্ষ বাহাত্তর হাজার দুইশত পঞ্চাশ)টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি