বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নির্বাচনের এক বছর পূর্তি উৎসব পালন করেছে ৪নং ওয়ার্ডের জনগণ। এ উপলক্ষে শুক্রবার রাতে পূর্ব চান্দিশকরা গ্রামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান। ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, কাজী বাবুল, সাইফুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন বাদশা, আ’লীগ নেতা ডা. জলিল পাটোয়ারী, তৌহিদুর রহমান, যুবলীগ নেতা জাহাঙ্গীর। যুবনেতা জামাল উদ্দিন ও সাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের এলাকাবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর স্বতঃপূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।


















































