বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম:
অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন ও পার্বত্য ভুমি বিরোধ কমিশন নিষ্পত্তির আইনের দ্রুত বাস্তবায়নসহ ৭ দফা দাবীতে কেন্দ্রিয় কর্মসূচীর আলোকে চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে র্যালি ও অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী।
অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক নান্টু দেবনাথ, জেলা সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক অনীল দেবনাথ, মাষ্টার রুপম সেন, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নরেশ বনিক, সাধারন সম্পাদক নকুল সাহা, পরিষদের নেতা দীলিপ দে, তপন সাহা, শংকর মজুমদার, নয়ন সাহা, নারায়ন ভট্রাচার্য্য, বলরাম কর্মকার, গণেশ শীল প্রমুখ নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচীতে নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কর্তৃক ঘোষিত ৭ দফা দ্রুত বাস্তবায়নের দাবী জানান সরকারের নিকট।


















































