শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লালমনিরহাটে চলন্ত ট্রেনের সামনে ফেলে প্রেমিকাকে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৬

270891_1
পূর্বাশা ডেস্ক:

চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে রেজভি আক্তার জুই নামের এক প্রেমিকাকে হত্যার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

নিহত জুই জেলার কালীগঞ্জ উপজেলা মদাতী ইউনিয়নের কাগজী পাড়া গ্রামের ভুট্টা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মেয়ে। সে ভোটমারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।

অভিযুক্ত প্রেমিক বাপ্পী একই এলাকার উত্তর মুসরত মদাতী গ্রামের আনিছুজ্জামান দুলুর ছেলে।

এজাহার সুত্রে জানা গেছে, নিহত জুই পাশ্ববর্তি খোদ্দ বিছন দই গ্রামে তার মামা রইজ উদ্দিনের বাড়িতে বেড়াতে যায়।

সেখান থেকে বুধবার বিকালে জুইকে তার বান্ধবী ররক্সির মাধ্যমে ডেকে নিয়ে রেল লাইনের ধারে দীর্ঘক্ষণ কথা বলেন তার প্রেমিক বাপ্পী।

কথা বলার এক পর্যায়ে উভয়ের মাঝে বাক বিতন্ডা বাঁধলে ওই সময় লালমনিরহাট গামি একটি চলন্ত ট্রেনে জুইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার প্রেমিক বাপ্পী। এতে ঘটনাস্থলেই মারা যায় জুই।

পরে স্থানীয়রা দৌড়ে এসে তার মরদেহ উদ্ধার করলেও তার ঘাতক প্রেমিক বাপ্পী পালিয়ে যায়। খবর পেয়ে ওই দিন রাতেই মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

এ ঘটনায় মেয়েকে চলন্ত ট্রেনের সামনে ফেলে হত্যার অভিযোগে কথিত প্রেমিক বাপ্পীর বিরুদ্ধে লালমনিরহাট রেলওয়ে থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন জুইয়ের বাবা জাহাঙ্গীর আলম।

লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, হত্যা মামলাটি তদন্ত করা হচ্ছে। সেই সাথে জুইয়ের ঘাতককে গ্রেপ্তার করতে মাঠে নেমে পড়েছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি