বেলাল হোসাইন ,চৌদ্দগ্রাম:
কুমিল্লার চৌদ্দগ্রামের স্কুল-মাদরাসাগুলোতে গতকাল রোববার সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা, বালিকা বিদ্যালয়, হাজী জাফর আলী পাইলট উচ্চ বিদ্যালয়, পৌর এলাকার চাঁন্দিশকরা, সোনাকটিয়া ও ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জি এম মীর হোসেন মিরুর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য ইদ্রিস মিয়াজী, সাহাব উদ্দিন, লোকমান হোসেন, কাজী মাসুম, আবদুল মান্নান প্রমুখ। এছাড়া চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে গর্ভনিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান’র সভাপতিত্বে প্রধান অতিথি হসিবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। অপরদিকে ফালগুন করা মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল মান্নান ভূঁইয়া, রিসোর্স সেন্টার ইন্সটেক্টর মজিবুর রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য আবদুল মালেক, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মিজানুর রহমান, শাহিন মোর্শেদ চৌধুরী, পেয়ার আহমদ মোল্লা, মিজানুর রহমান টিটু, স্কুল শিক্ষক আলমগীর হোসেন, ছালেয়া আক্তার, তাহমিনা বেগম প্রমুখ।
বছরের প্রথম দিনে বিনামূল্যের বই পেয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা খুশিতে যেন আত্মহারা হয়ে পড়েছে।

















































