শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রদলের সমাবেশে হাতাহাতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

1425565324_2243-550x312

ডেস্ক রিপোর্টঃ

ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চের সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে সংগঠনটির দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে। রোববার দুপুর ২ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর সোয়া ২ টায় এ হাতাহাতির ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশের মঞ্চের সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘঠনা ঘটে। তবে এই ঘটনার কেউ আহত হয়নি। পরে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান হাতাহাতির ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নেতাকর্মী শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে নির্দেশ দেন।

এদিকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহাবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত ছাত্রদলের হাজারও নেতাকর্মী সমবেত হয়েছে। এসময় সংগঠনটির নেতাকর্মীরা সরকার, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানে সমাবেশের স্থান মুখরিদ করে তুলেন।

ছাত্রদলের সমাগমকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনসহ এর আশেপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সমাবেশ সভাপতি করছেন সংগঠনে সভাপতি রাজিব আহসান। প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৪ টায় বেগম জিয়া সমাবেশে উপস্থিত হবে বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি