শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নারী শিক্ষার প্রসার হলে কুসংস্কার ও বাল্য বিবাহ দূর হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

maya-2

পূর্বাশা ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, নারী শিক্ষার প্রসার হলে সমাজ থেকে কুসংস্কার ও বাল্য বিবাহ দূর হবে।

রবিবার সকালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতলবগঞ্জ জে বি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ার সময় এ কথা বলেন তিনি।

এ সময় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাস্টার, মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, শিক্ষিত মায়ের সন্তানেরাই সুশিক্ষা লাভ করতে পারে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও সামাজিক বিশৃংখলা প্রতিরোধে শিক্ষক, অবিভাবকসহ সকল শ্রেণি পেশার সমন্বয়ে সচেতনতা তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন শিক্ষানুরাগী মা’ উল্লেখ করে তিনি বলেন, বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ এখন দেশের কোমলমতি শিক্ষার্থীদের কাছে উৎসবে পরিণত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি