মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্যার বিশেষ…


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

47198_vidya-balan

পূর্বাশা ডেস্ক:

বলিউডে বেশ কজন আলোচিত অভিনেত্রীদের মধ্যে বিদ্যা বালান অন্যতম। ভিন্নধর্মী সব চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ অভিনেত্রীর আজ জন্মদিন। তাই বছরের প্রথম দিনটিই যেন বিদ্যার কাছে বিশেষ।  ১৯৭৮ সালের এই দিনে ভারতের কেরালার পালক্কাদ জেলার পুথামকুরুসি, পুথুর শহরে তার জন্ম। প্রতিভার জোরে আজ সবার কাছে পরিচিত এবং পছন্দের বিদ্যা বালান। বিতর্ক যাকে চেষ্টা করেও ছুঁতে পারে না, এমনই তার কারিশমা। কাজের জন্য যতটা তিনি ডেডিকেটেড, ব্যক্তিগত জীবনে তিনি ততোটাই ঘরোয়া। অবশ্য নতুন বছরের সঙ্গে সঙ্গে আজ জন্মদিনটা হওয়ায় সেলিব্রেশন করা থেকে বিরত থাকছেন না বিদ্যা। তবে বিদ্যা চান এই পার্টিতে একেবারেই উপস্থিত থাকবেন তার ঘনিষ্ঠজনেরা। যদিও পরিবারের সঙ্গেই তিনি সময় কাটাতে ভালোবাসেন। তাও এবার নায়িকার ইচ্ছে রয়েছে পার্টি-সেলিব্রেশনের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি