স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে অজ্ঞাতপরিচয় এক স্কুলছাত্রের (১৩) মৃত্যু হয়েছে।
রোববার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মীরপুর এম এ গণি সড়কের আগানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, বেলা ১১টার দিকে একটি অটোরিকশা কুমিল্লা থেকে বুড়িচং যাচ্ছিল। পথে আগানগর এলাকায় এলে অটোরিকশাটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় অজ্ঞাতপরিচয় ওই স্কুলছাত্র। পরে স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


















































