শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষমা চেয়ে পার পেলেন সাভার থানার ওসি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

court20170101153512
নিজস্ব প্রতিবেদক:

নিজের ভুল স্বীকার করে আদালতে বিচারকের কাছে ক্ষমা চেয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে ক্ষমা চাইলে বিচারক মোস্তাফিজুর রহমান কারণ দর্শানোর দায় থেকে তাকে অব্যাহতি প্রদান করেন। এ সময় বিচারক তাকে কাজের প্রতি আরো যত্নশীল হওয়ার নির্দেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ার কবীর বাবুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাভার থানার ওসি এসএম কামরুজ্জামান আজ আদালতে হাজির হয়ে ক্ষমা চাইলে বিচারক মোস্তাফিজুর রহমান কারণ দর্শানোর দায় হতে অব্যাহতি প্রদান করেন।’

আদালেতের নির্দেশের পরও মামলার এজাহার থানায় রুজ্জু না করায় গত বৃহস্পতিবার সাভার থানার ওসিকে  আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

কারণ দর্শানোর আদেশে বিচারক উল্লেখ করেন আদালতের আদেশের পরও মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করেনি সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যা তার পেশাগত অদক্ষতা ও অসদাচরণের শামিল। কিন্তু দীর্ঘদিন মামলাটি এজাহার হিসাবে গ্রহণ না করায় বাদীর আইনজীবী আনিছুর রহমান গত বৃহস্পতিবার তা আদালতকে অবহিত করেন। সেদিনই আদালত ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রতারনা ও মারধরের অভিযোগে সাভারের দৈনিক ফুলকি পত্রিকার সাংবাদিক ইমদাদুল হক গত ৬ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারকি হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলায় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী আমির হোসেন, উপসহকারী আবু তৈয়ব আলী মজুমদার ও খারিজ সহকারী টিএম জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি