শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘খালেদা অশিক্ষিত ছিলেন বলেই অনেক ভুল করেছেন’


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

271172_1
ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া অশিক্ষিত ছিলেন বলেই তার সময়ে অনেক কিছু ভুল করেছেন। এজন্য রাজনীতিতে শিক্ষিত মানুষের আসা দরকার। তার (খালেদা জিয়া) যদি শিক্ষা থাকত তা হলে অনেক আগেই সাবমেরিন কেবল আইনটা পাস হতো। আর তাতে আমরা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে থাকতাম।

শনিবার রাতে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বাংলাদেশ ভারত মৈত্রী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অনুষ্ঠানটির আয়োজন করে।

তিনি বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। ভারতের কাছে বাংলাদেশ নানান দিক দিয়ে ঋণী।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের পরিচালক বনমালী ভৌমিক।

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি কামাল হোসেনের সভাপতিত্তে অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দীন সিরাজ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সদ্য নির্বাচিত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি