শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লালবাগে থার্টি ফাস্ট নাইটে মদপানে যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

271216_1
ডেস্ক রিপোর্টঃ

থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপানে রাজধানীর লালবাগে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, মদ পানে মারা যাওয়া যুবকের নাম ওয়াহিদুল মুরাদ (৩২)।সে লালবাগ ভাট মসজিদ এলাকার বাসিন্দা।

রবিবার ভোর ৫টার দিকে তার স্বজনেরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের ভাই শাহিদ জানান, ইংরেজি নতুন বছর ২০১৭ উদযাপন উপলক্ষে বন্ধুদের সঙ্গে মদ পান করে মুরাদ। র‍াতে বাসায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকি‍ৎসক মৃত ঘোষণা করেন। মুরাদের বাবার নাম মৃত গোলাম শরীফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি