শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

roky-pic-1-1-17-docx
রকিবুল হাসান রকি, সদর দক্ষিণ।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পদুয়ার বাজার বিশ্বরোডে অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রবিবার ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র পিরিয়ে দিয়েছেন। শহিদ জিয়া ছিলেন বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহিদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র আসত না। তাই এই গণতন্ত্রকে পিরে পেতে আওয়ামী দু:শাষন রুখতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে সকলকে একসাথে কাজ করতে হবে। সামরিক বাহিনী থেকে রাষ্ট্র ক্ষমতায় এসে জিয়াউর রহমান ১৯৭৯ সালে ০১ জানুয়ারী জাতীয়তাবাদী ছাত্রদলের সংগঠনটি গড়ে তোলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মজুমদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রকেট মজুমদার, উপজেলা যুবদলের সমন্বয়ক সায়েম মজুমদার, মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক হাসান ইমাম মজুমদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহআলম, উপজেলা ছাত্র নেতা সুমন, সোহেল, মাহবুব, ইমামুল হাসান রুবেল, আবুল খায়ের, আনিছ, সোহেল (পেরুল), নয়ন, আমির, আরিফ, লোকমান, এনাম, সোহেল (গলিয়ারা), বাদল, ইউনুস, শরীফ, নিলয়, অনিক, মেহেদী, আল-আমিনসহ অন্যান্য নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি