শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

chauddagram-powro-chatradol-poto01-01-2017
মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেট কাটার মাধ্যমে পালন করেছে চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রদল। পৌর ছাত্রদলের সভাপতি কাজী জোবায়েরুল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক গাজী মোঃ শহীদ। পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কাজী জসিম, যুবদল নেতা আকতার হোসেন, পৌর বিএনপি’র মোঃ এয়াছিন কবির, পৌর যুবদলের খায়ের, ছাত্রদল নেতা মোঃ মোহন, মাছুম পাটোয়ারী প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
রোববার (৩ জানুয়ারি) বিকেল পৌঁনে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নূরীতলা-সুরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ১০ জন আহত।

দেবিদ্বার উপজেলার গোপালনগরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক দুলাল মিয়া (৩৫) মারা গেছেন।
শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হোমনা উপজেলার দুলালপুর ব্রিজের কাছে বালুবাহী ট্রলির চাপায় বশির মিয়া (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বশির মিয়া উপজেলার ভিটিকালমিনা গ্রামের জীবন মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া রাস্তার মাথায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জাহানারা বেগম (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২ নারী শ্রমিক। তারা আমির শাহ গার্মেন্টেসের শ্রমিক বলে জানা গেছে। বুধবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রামে ও দুপুর সোয়া ১টার দিকে সদর দক্ষিণ উপজেলায় এ দুর্ঘটনা দু’টি ঘটে। নিহত তিনজনের মধ্যে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের মোহন মিয়া (৬০) নামে একজনের নাম জানা গেছে। বাকী দু’জনের নামপরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী-মেয়েসহ নিহত ৪
দাউদকান্দিতে দ্রুতগামী বাসের চাপায় স্বামী-স্ত্রী ও তাদের মেয়েসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই দম্পতির আরও দুই মেয়ে। সোমবার (২৫ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টামটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজন হলেন- রাজধানীর শ্যামলীর মানসিক রোগ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফজলুল বারী মিঠু, তার স্ত্রী (৩৫), মেয়ে (৬) এবং গৃহকর্মী (১৪)।

কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় শিশু নিহত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬) এক শিশু নিহত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় উপজেলার রঘুপুর এলাকা রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

জেলার চৌদ্দগ্রামে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রসুল সুমন (৩৪) নামের এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।রোববার (৩১ জানুয়ারী) রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপজেলার লাটিমী রাস্তার মাথা সংলগ্ন আইডিয়াল পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চৌদ্দগ্রামে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় বাসের চাপায় রহিম মিয়া নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় রোকন (৩৭) নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আবদুল্লাহ ও কাশেম নামে আরও ২ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

মনোহরগঞ্জ উপজেলায় মাটিভর্তি ট্রাক্টরের ডালা খুলে পড়ে এর আঘাতে মামুন মিয়া (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার দিশাবন্দ এলাকায় এ দুঘর্টনা ঘটে। এ সময় আব্দুল কাদের ও রনি নামে চতুর্থ শ্রেণির দুই ছাত্র আহত হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সুজন (৩৫) নামে ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকে থাকা আরো তিনজন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় কাভার্ড ভ্যান চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বুড়িচং উপজেলার নিমসার বাজারে সবজি বিক্রি করতে এসে ট্রাকের চাপায় নূর মোহাম্মদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লায় বাসচাপায় নিহত ২, আহত ৮
বরুড়া উপজেলায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী এক যুবক ও এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চেঙাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
———-নাঙ্গলকোট উপজেলায় সিএনজি চালিত দু’টি অটোরিকশার সংঘর্ষে মো. রায়হান নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাঙ্গলকোট-দৌলখাঁড় সড়কের নাঙ্গলকোট পৌর এলাকার আওতাধীন পশ্চিম দৈয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
———চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় সৌদিয়া পরিবহন বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস চালক। শনিবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে।
—–চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে শ্যামলী পরিবহনের বাস উল্টে প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। এসময় আহত হয়েছেন আরো ১২ জন। রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
—-চৌদ্দগ্রাম উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৩ জন দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুর পৌনে ২টায় চৌদ্দগ্রাম থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
—–কুমিল্লা নগরের বারাপাড়ার গুধিরপুকুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় আব্দুল মান্নান (৬৬) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
—চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কালভার্টের সামনে বাস খাদে পড়ে এজেড নুর আহমেদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো প্রায় ২০ জন। ২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
—ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ট্রাক্টর উল্টে খাদে পড়ে শাকিল (১০) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ শিশু শ্রমিক আহত হয়েছে। ২৫ মার্চ) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
—চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে ট্রাকের ভেতরেই পুড়ে মারা গেছেন চালক ও হেলপার। ২৫ মার্চ) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
——কুমিল্লা নগরীর পার্কের সামনে প্রাইভেটকারের চাপায় এনাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) দুপুর ২টায় এ দুঘর্টনা ঘটে।নিহত এনাম নগরীর বাগিচাগাঁও এলাকার নাছির উদ্দিনের ছেলে।
—–মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। ১২ এপ্রিল) সকাল ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
—–নাঙ্গলকোট উপজেলায় অটোরিকশার চাপায় রাফি (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল) দুপুরে উপজেলার যুক্তিখোলা-চৌদ্দগ্রাম সড়কের দাড়াচৌ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
—চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় বাসের ধাক্কায় ওমর মল্লিক (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
–সদর দক্ষিণের দয়াপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। ২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
—-মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার মাত্র ৩০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক নবজাতকের। ২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় ওই নবজাতককে বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুটির মৃত্যু হয়। আহত হয়েছেন আরো ৭ জন।
—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার কাকড়ি নদীর ব্রিজের উপর ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক আমির হোসেন (৫৫) নিহত হয়েছেন। ২৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
—নাঙ্গলকোট উপজেলার মাহিনী বাজার এলাকায় ট্রাক্টরের (পাওয়ার টিলার) চাপায় ফাহাদ (৩) নামে একটি শিশু নিহত হয়েছে। ২৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
—বরুড়া উপজেলার গালিমপুর গ্রামে সিএনজি চালিত অটোরিকশা চাপায় তুহিন হোসেন (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। তুহিন একই গ্রামের মীর হোসেনের ছেলে। ১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে গালিমপুর-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
—চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজারে গাছ বোঝাই একটি ট্রাকের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। ১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
—-বুড়িচং উপজেলার নিমসার এলাকায় বাস, ট্রাক ও হিউম্যান হলারের (লেগুনা) ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। ২৮ মে) বিকেল সোয়া ৪টায় ঢাকা-চট্টগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
—-দেবিদ্বার উপজেলায় ট্রাকের চাপায় আবুল হাশেম (৫৫) নামে হাইওয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। ৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের দেবিদ্বার উপজেলার কালিকাপুর বাজারে এ দুঘর্টনা ঘটে।
—-চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া রাস্তার মাথায় লরির চাপায় আবদুল মনসুর (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচ পথচারী। ৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
—–বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ৬ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন পুরুষ ও একজন নারী
—দেবিদ্বার উপজেলার নব নির্বাচিত ইউপি সদস্য দয়াল সুমন (২৮) বাস চাপায় নিহত হয়েছেন। ০৭ মে) বিকেলে চান্দিনার মাধাইয়া-দেবিদ্বার সীমান্তে এ দুঘর্টনা ঘটে।
—চান্দিনায় যাত্রীবাহী বাস ও লেগুনা সংঘর্ষে শিশুসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ৪ জুলাই) রাত সাড়ে ৮টায় চান্দিনা উপজেলা গেট সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
—চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের এক যাত্রী নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী।৫ জুলাই) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
–ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে কুমিল্লা সদরের আলেকাররচর বিশ্বরোডে হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন। ৬ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
—চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত মরিয়ম বেগম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত আরও ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। ৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশান্নী এলাকায় এ ঘটনা ঘটে।
—কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা এলাকায় বাসচাপায় মো. আমান উল্লা (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। ১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
—মনোহরগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ বাসযাত্রী। ১৩ জুলাই) বিকেল পৌনে ৪টায় কুমিল্লা-নোয়াখালী সড়কের মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া সড়কে এ দুঘর্টনা ঘটে।
—চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম শান্ত (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। ২৭ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
–চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় দু’টি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একটির চালক (৩৫) নিহত হয়েছেন। নিহত চালকের নাম জানা যায়নি।
বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
—চান্দিনায় বাসচাপায় সফিউল্লাহ (২২) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার সানানগর ঊষা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
—চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় বাসের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি উল্টে পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় শিক্ষার্থীবহনকারী ছোট একটি ট্রাক খাদে পড়ে জুয়েল (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২৫ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল জেলার চৌদ্দগ্রাম সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র।
—-মুরাদনগরে মালবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের দাররা ইউনিয়নের মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব গ্রামের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
—দেবিদ্বার উপজেলার বাগুর এলাকায় সিএনজিচালিত এক অটোরিকশা উল্টে কাজী রেনু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন।
শুক্রবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চান্দিনা-দেবিদ্বার আঞ্চলিক সড়কের দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
———-লাকসাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খিলুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
———সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া এলাকায় ট্রাকের চাপায় হুমায়ন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
—চৌদ্দগ্রাম উপজেলায় পিকআপভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
—-কুমিল্লার ময়নামতি ইউনিয়ন অফিসের সামনে বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
———–কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় অজ্ঞাত বাস চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
——চান্দিনায় হিউম্যান হলারের (লেগুনা) ধাক্কায় মোটরসাইকেল আরোহী তারেক ইসলাম (২০) নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া-নাওতলা জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
———-বুড়িচং উপজেলার ঢুলিপাড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল বারী (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢুলিপাড়া মদিনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
———-লাকসাম পৌর এলাকার ছিলোনিয়া ব্রিজ থেকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে দুই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরো তিনজন।
————চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মাহফুজ (১৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন মোটরসাইকেল আরোহী।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার আটগ্রাম এলাকায় এ দুঘর্টনা ঘটে।
———–দাউদকান্দি উপজেলায় বাস ও হিউম্যান হলার (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে হিউম্যান হলার চালক মাহে আলম (৩৫) নিহত হয়েছেন। এতে আরও পাঁচ হিউম্যান হলার যাত্রী আহত হন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
————বুড়িচং উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই রসবতী শীল (১২) নামে একটি শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১০/১২ যাত্রী।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নিমসার পরিহলপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।
———-চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া এলাকায় বাসের চাপায় আবদুল কাদের (৩৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
————চৌদ্দগ্রাম বাজারের কাছে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা লেগে আব্দুল রাজ্জাক (৪৬) নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার যাত্রী।

সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
——-দেবিদ্বার উপজেলার আলিয়াবাদ এলাকায় বাসের ধাক্কায় মো. মোখলেছুর রহমান (১৮) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী।
মঙ্গলবার (০৪ অক্টোবর) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
———-কুমিল্লা প্রেসক্লাবের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত লিটন মিয়া (৪৫) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। ০৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
——–চান্দিনায় বাসের ধাক্কায় আবু হালিম (৩৬) নামে এক সিএনজি অটোরিক্সা চালক মারা গেছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় এ ঘটনার পর রাত ৮টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
———–দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুতে একটি কাভার্ডভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
———–বুড়িচং উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে রোমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
—–কুমিল্লার ময়নামতিতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আমীর হোসেন (৫৫) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।
রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
————-চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফাতেমা আক্তার সোনিয়া (২৬) নামে এক প্রসূতি নিহত হয়েছেন। এ ঘটনায় নবজাতকসহ অপর সাতজন আহত হয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফালগুনকরা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
————ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা এলাকায় সিএনজি চালিত দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৫৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক যাত্রী।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণপাড়া- মীরপুর সড়কে এ দুঘর্টনা ঘটে।
———চৌদ্দগাম উপজেলার মিয়াবাজার এলাকায় দুই টাকের মুখোমুখি সংঘর্ষে মো. জহির (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
বুধবার (২৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
————চান্দিনা উপজেলার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
———-বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রবিন (৩৫) এবং একই এলাকার ফিরোজ (৪০)।
————-দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন পথচারী।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
———চান্দিনায় পাওয়ার ট্রিলারের (ট্রাক্টর) চাপায় সুমন (০৮) নামে একটি শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
———–নিশ্চিত মোটরসাইকেল দুর্ঘটনা থেকে খোকন (২২) নামে এক প্রতিবন্ধী যুবককে বাঁচিয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজু আহমেদ রাজু(২৬)।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নগরীর সার্কিট হাউস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
——-বুড়িচং উপজেলায় বালুবাহী ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. মাসুম (২৪) নামে এক ডিগ্রি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী শাকিল (২৩) গুরুতর আহত হন।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বুড়িচং-মিরপুর সড়কের আগানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
————চৌদ্দগ্রামে গাড়ির নিচে চাপা পড়ে মো. সোহেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকার হোটেল হাইওয়ে ইন’র সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
————কুমিল্লা সদরে মাটিবাহী পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় মহসিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
———–কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় লেগুনা ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের অপর পাশে এ দুর্ঘটনা ঘটে।
———-বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় আজগর আলী (২০) নামের এক পথচারী নিহত হয়েছেন। ২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজগর আলী চট্টগ্রাম জেলার ভুশপুর উপজেলার দাতমারা গ্রামের আবু তাহেরের ছেলে।
———–দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় প্রাইভেটকার চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর)বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
—-দাউদকান্দি উপজেলার ইলিয়টঞ্জ বাজারের ফুটওভার ব্রিজের নিচে ট্রাক্টর (পাওয়ার টিলার) চাপায় বৃষ্টি আক্তার (৬) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালক দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
———–চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
———–চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় রিকশা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে নিহত নারীর অপর ছেলে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
—-দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি