বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাড়ি পরার ৯ উপায় জেনে নিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৭

133506_914fbc3e-cdd2-11e6-b3cb-dc

পূর্বাশা ডেস্ক:

শাড়ি পরার রয়েছে নানা উপায়। এ উপায়গুলো জেনে নিন এ লেখায়।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
১. সমসাময়িক
গত শতাব্দীর শুরুতে এ ধাঁচে শাড়ি পরা শুরু হয়। ব্রিটিশদের সংস্পর্শে আসার ফলে শাড়ি পরার ধরনের বেশ কিছু পরিবর্তন আসে। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্টাইল।

২. মধুবনী স্টাইল
ভারতের বিহার রাজ্যে এ ধাঁচে শাড়ি পরা শুরু হয়। একে অনেকেই অবশ্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধরন বলে মনে করেন।

৩. ভেনুকাগুন্ডারাম
এটি মূলত ভারতের অন্ধ্র প্রদেশের আদিবাসীদের শাড়ি পরার ধরন।

৪. হিন্দু কুনবি
ভারতের গোয়ায় হিন্দু কুনবিরা এ ধাঁচে শাড়ি পরেন। এটি পরার ধরনও খুব সাধারণ।

৫. গোল স্টাইল
রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির নারীদের এ ধরনের স্টাইলে শাড়ি পরতে দেখা যেত।

৬. মেখেলা চাদর
ভারতের আসামে এ স্টাইলটি বেশ জনপ্রিয়। বাংলাদেশেও এটি অত্যন্ত জনপ্রিয়।

৭. বগ্গিলি
ভারতের অন্ধ্র প্রদেশের গোল্লা পশুপালক ও কৃষিজীবীরা এ স্টাইলে শাড়ি পরে।

৮. মোহিনীআট্টাম
ভারতের কেরালা রাজ্যের মোহিনীআট্টাম নর্তকীরা এ ধাঁচে শাড়ি পরে। নাচের সময় এটি বেশ সুবিধাজনক।

৯. উড়িষ্যা ড্যান্স স্টাইল
ভারতের ওড়িষা রাজ্যে এ ধরনের স্টাইলে শাড়ি পরা হয়। এটিও মূলত নাচের সময় পরা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি