শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ব্যবসায়ী জাকিরের রহস্যজনক মৃত্যু : আটক -২


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

15826632_1670667889897636_4713613685228272490_n

ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা মহানগরীর জিলা স্কুল রোডের ব্যাবসায়ী জাকির স্টীলের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ কুমিল্লা সিটি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেনের রহস্য জনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (১ জানুয়ারী) গভীর রাতে নগরীর মোগলটুলী এলাকার একটি বাসায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে দ্রুততাকে সিডি প্যাথ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশ সন্দেহভাজন দু’জনকে আটক করেছে।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক ও নিহতের পারিবারিক সুত্র জানায়,নগরীর জিলা স্কুল রোডের জাকির স্টীলের প্রতিষ্ঠাতা ও সদর দক্ষিণ সিটি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন শনিবার থার্টি ফাষ্ট নাইটে নগরীর জাঙ্গালীয়া এলাকায় দক্ষিণ কুমিল্লা সিটি ক্লাবে অনুষ্ঠান উপলক্ষে ক্লাবে যায়। রাত পৌনে ১ টায় তিনি ক্লাব থেকে বের হয়ে নিজের ব্যবহৃত প্রাইভেট কারে করে আসার সময় তার দু’বন্ধু জামাল ও ডাঃ বাসুদেব গাড়িতে উঠে। পরে জাকির হোসেন নিজ বাড়িতে না এসে নগরীর মোগলটুলী এলাকার শাহসূজা মসজিদ সংলগ্ন নির্মানাধীন মমতাজ গার্ডেন নামের একটি বাড়ির ৩য় তলায় উঠে। গাড়িতে অপেক্ষমান ছিলেন সাথে থাকা দু’বন্ধু। হঠাৎ জাকিরের চিৎকার শুনে দু’বন্ধু ও ভবনের দারোয়ান ৩তলায় ছুটে গিয়ে জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে ছটফট করতে দেখেন। তখন তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। দু’বন্ধু জামাল ও ডাঃ বাসুদেব তখন জাকিরের গাড়িতে করে নগরীর বাদুরতলা এলাকায় সিডিপ্যাথ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় তার মৃত্যু হয়। গতকাল রোববার ময়না তদন্ত শেষে টাউনহল ও দক্ষিণ ঠাকুর রামকৃষ্ণ মিশন রোডে দু’দফা জানাযার নামাজ শেষে টমসমব্রীজ কবরস্থানে দাফন করা হয়। নিহতের পিতা নাসির উদ্দিন ও স্বজন,বন্ধুরা সংবাদকর্মীদের জানান, জাকিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবী করছি। এদিকে ঘটনার পর পুলিশ ভবনের মালিক মোখলেছ ও বন্ধু জামালকে হত্যার জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপর বন্ধু ডাঃ বাসুদেব পলাতক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি