শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটি প্রাণে ছড়িয়ে গেল হাসির ঝিলিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

image_1769_271659

পূর্বাশা ডেস্ক:

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রোববার শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনেই হাতে নতুই বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। অফিস, স্টাফ রিপোর্টার, প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :
রাজশাহীতে : রাজশাহী কলেজিয়েট স্কুলে জেলা প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

পোরশা (নওগাঁ) : উপজেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম গাঙ্গুরিয়া উচ্চবিদ্যালয়ে, ইউএনও সমর কান্তি বসাক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।
শরণখোলা (বাগেরহাট) : রায়েন্দা মডেল হাইস্কুলে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ ও আনোয়ার ফহিম জিয়াউদ্দীন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ নেওয়াজের সভাপতিত্বে আনুষ্ঠনিকভাবে এ বই বিতরণ করা হয়।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) : সুবিদখালী হাইস্কুল মাঠে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
শেরপুর : সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) : শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এমপি লায়ন এমএ আউয়াল, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, ইউএনও আবু ইউসুফ প্রমুখ।
মির্জাপুর (টাঙ্গাইল) : সভাপতি মো. একাব্বর হোসেন এমপি পোস্টকামুরী আলহাজ মো. শফিউদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন।
তাহিরপুর (সুনামগঞ্জ) : তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বই উৎসবের উদ্বোধন করেন।
নাটোর : সরকারি বালক উচ্চবিদ্যালয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুন উৎসবের উদ্বোধন করেন।
টাঙ্গাইল : পুলিশ লাইনস্ আদর্শ উচ্চবিদ্যালয়ে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন ছানোয়ার হোসেন এমপি।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান।
তানোর (রাজশাহী) : মু-ুমালা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম রাব্বানী।
বিরল (দিনাজপুর): ইউএনও এবিএম রওশন কবীর, অ্যাসিল্যান্ড মেজবাউল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
পলাশ (নরসিংদী) : সাংসদ কামরুল আশরাফ খান পোটন পলাশ পাইলট উচ্চবিদ্যালয় ও চরসিন্দুর উচ্চবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করে শুভ উদ্বোধন করেন।
নোয়াখালী : জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক তুলে দেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঞার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বকশীগঞ্জ (জামালপুুর) : অনুষ্ঠানে ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, অ্যাসিল্যান্ড মুহাম্মদ সাদিকুর রহমান প্রমুখ।
শিবপুর (নরসিংদী) : বই বিতরণ উৎসব কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসারের সভাপতিত্বে উৎসব উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান।
নেত্রকোনা : আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
রাজবাড়ী : রাজবাড়ী সরকারি বালক বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আজিজা খানুমের সভাপতিত্বে জেলা প্রশাসক জিনাত আরা প্রধান অতিথি ছিলেন।
ফুলছড়ি (গাইবান্ধা) : বই উৎসবের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলস্টয়।
বগুড়া: সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দিন।
কাশিয়ানী (গোপালগঞ্জ) : মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মাইন উদ্দিন প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাসিল্যান্ড কামরুল হাসান।
বাজিতপুর (কিশোরগঞ্জ) : নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বই বিতরণ করেন আফজাল হোসেন এমপি।
বারহাট্টা (নেত্রকোনা) : উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিমলা- রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধুরী।
বান্দরবান : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের সম্মেলনকক্ষে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পঞ্চগড় : সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদ্রাসা ও রাজমহল উচ্চবিদ্যালয়ে বই বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আমানুলাহ বাচ্চু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
টঙ্গী (গাজীপুর) : সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সুরুজ্জামান মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন টঙ্গী থানা সহকারী ভূমি কর্মকর্তা এসএম মান্নান। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি উসমান আলী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ কাজী মো. সেলিম, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম বেপারি, বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রহমান খান প্রমুখ।
ঘোড়াঘাট (দিনাজপুর) : বরাতীপুর মডেল উচ্চবিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি সদের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরী।
ঝিনাইদহ : পুরাতন ডিসিকোর্ট মুক্তমঞ্চে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।
চন্দনাইশ (চট্টগ্রাম) : অনুষ্ঠানে ইউএনও লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এমপি।
চাটখিল (নোয়াখালী) : আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নূরুল আমিন পাটোয়ারির সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মো. সুমন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবিএম নুরেজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহাম্মেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেলায়েত হোসেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এএন মাহমুদ চৌধুরী জুয়েল প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ারুল আযীম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
ঝিনাইগাতী (শেরপুর) : মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন ইউএনও এজেডএম শরীফ হোসেন।
ভালুকা (ময়মনসিংহ) : উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুজ্জামান, প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী প্রমুখ।
আমতলী (বরগুনা) : বই বিতরণ উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।
পাবনা : বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসিরুদ্দিন, ইউএনও কায়ছারুল ইসলাম প্রমুখ।
কাজীপুর (সিরাজগঞ্জ) : আরডি হাইস্কুলে ইউএনও শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
সুজানগর (পাবনা) : শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে সাইদুর রহমান বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন, পৌর মেয়র আবদুল ওহাব।
কচুয়া (চাঁদপুর) : বই বিতরণের সময় বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজেক্ট ডিবেঞ্চার ড. মনির হোসেন প্রমুখ।
নীলফামারী : নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মর্কর্র্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলামপুর (জামালপুর) : ইসলামপুর উচ্চবিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
রাজারহাট (কুড়িগ্রাম) : উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম ও উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেন।
মান্দা (নওগাঁ) : মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান।
শ্যামনগর (সাতক্ষীরা) : উদ্বোধন করেন এসএম জগলুল হায়দার এমপি।
কাপাসিয়া (গাজীপুর) : বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ।
গোপালপুর (টাঙ্গাইল) : বই বিতরণ উৎসবের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা।
সোনাইমুড়ী (নোয়াখালী) : বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল কার্যক্রম উদ্বোধন করেন।
গাজীপুর : জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আলম।
বরিশাল : পিটিআই’তে প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক এসএম ফারুক প্রমুখ।
রংপুর : নগরীর কেল্লাবন্দ সরকারি প্রাথমিক স্কুলে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মিনু শীল। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী, বিভাগীয় কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন কেল্লাবন্দ সরকারি প্রাথমিক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম।
সীতাকু- (চট্টগ্রাম) : হামিদুল্লা হাট উচ্চবিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন দিদারুল আলম এমপি।
ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলাম মোহাম্মদ ভূইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ অতিথি হিসেবে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
দিনাজপুর : দিনাজপুর জিলা স্কুলে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী, স্কুলের প্রধান শিক্ষিকা আখতারা পারভীন।
মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আকতার হেলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনির সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা রিসোর্স অফিসার শাহাদাৎ হোসেন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি