পূর্বাশা ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যে দেশে একজন এমপি নিরাপদ নন; সে দেশের জনগণের কী অবস্থা। আর সে দেশের সরকারের কাছে কীভাবে দেশ নিরাপদ থাকে?’ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার সবসময় তাদের অপকর্মগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বর্তমান স্বৈরাচারী সরকার আমাদের কখনোই শান্তিতে কাজ করতে দেয়নি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলকে শান্তি মতো কাজ করতে দেওয়া হচ্ছে না। তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। যাকে তাকে যখন তখন ধরে নিয়ে যাচ্ছে।’
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























































