শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

sheet-550x309
ডেস্ক রিপোর্ট:

সারা দেশে বেড়ে চলেছে শীতের প্রকোপ। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠা-াজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও অন্তত চার দিন এ অবস্থা থাকবে।

শুক্রবার রাত থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে। দুপুরের আগে মিলছে না সূর্যের দেখা। কাজের অভাবে অর্ধাহারে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের।

রোববার রাতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের পাশাপাশি ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস শীতকে বাড়িয়ে তুলছে কয়েকগুণ।

পৌষের মাঝামাঝি, তাই তাপমাত্রা নিম্নমুখী। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, এ বছর জেলার মোট বৃষ্টিপাত গত বছরের তুলনায় কম ছিলো। তাই এবার শীত বেশি অনুভূত হচ্ছে।

এদিকে নেত্রকোণার হাওড় ও পাহাড়ি অঞ্চলে জেঁকে বসেছে শীত। জেলার ১০ উপজেলার হাওর অধ্যূষিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী আর কলমাকান্দা ও দুর্গাপুরের পাহাড়ি অঞ্চলে বিপাকে খেটে খাওয়া মানুষ। আগুন জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টাও কাজে আসছে না খুব একটা।

মেঘনা তীরবর্তী লক্ষ্মীপুরের জনজীবনও স্থবীর। ঘন কুয়াশায় রবিশস্যের ক্ষতির আশংকা করছেন চাষীরা। বাড়ছে ডায়েরিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি