শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সদরঘাটে বস্তিতে আগুন : মসজিদ মাদ্রাসাসহ ২৬টি ঘর পুড়ে ছাই


সদরঘাটে বস্তিতে আগুন : মসজিদ মাদ্রাসাসহ ২৬টি ঘর পুড়ে ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

thumb_2713_522x341_0_0_crop
পূর্বাশা ডেস্ক:

মাইল্যার বিল বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা, ৬টি কাঁচা ঘর, ১৪টি সেমিপাকা ঘর ও ৬টি দোকানসহ মোট ২৬ টি ঘরবোড়ি পুড়ে গেছে।

রবিবার দিনগত রাত সোয়া একটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, অগ্নিকা-ের ঘটনায় প্রাথমিক হিসাবে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, লামার বাজার, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ১৭টি গাড়ি সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি