পূর্বাশা ডেস্ক:
দেশের মানুষ বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকেই জানে। তবে কোনো প্রাকৃতিক কারণে বা জরুরি অবস্থার ফলে রাজধানী পরিবর্তন করা হয়েছে এমনটি নয়। কিংবা খবরের শিরোনাম দেখে অনেকে ভাবছেন, অতিরিক্ত চাপ বা রাস্তায় যানজটের কারণে সরকার নতুন স্থানকে বাণিজ্যিক রাজধানী হিসেবে বেছে নিয়েছে! না! আপাতত এমন কিছুৃ না ঘটলেও ভবিষ্যতে হয়তো ঘটলে ঘটতেও পারে।
জেনে হয়তো অবাক হবেন, এক জীবনের সব কিছুই একসঙ্গে পাওয়া যাবে এই একমাসের বাণিজ্যিক রাজধানীতে। শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য এটিকে বাণিজ্যিক রাজধানী হিসেবে চেনেন-জানে ব্যবসায়ী ও শপিং প্রেমিরা। যেটি রাজধানীর শেরেবাংলায় ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।’
ঢাকার প্রাণকেন্দ্র, জাতীয় সংসদের পূর্ব পাশে অবস্থিত। এখন হয়তো চিনে ফেলেছেন। এটি রাজধানীর শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫৩ একর বা তার থেকে কিছু বেশি জায়গাজুড়ে গড়ে উঠে। ২১ বছর পূর্বে এ বাণিজ্যিক রাজধানীটির নাম দেয়া হয়- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)।
বছরের শুরুতে হওয়া এ মেলাজুড়ে দেশি-বিদেশি ক্রেতা ও ব্যবসায়ীদের ব্যাপক সমাগম ঘটে। ক্রেতাদের দৃষ্টি কাড়তে গড়ে উঠে বিশাল বিশাল প্যাভিলিয়ন। একটি বাণিজ্যিক শহরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই থাকে এ মেলায়। থাকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের সুবিধা।
এতে প্রতিবন্ধীদের প্রবেশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এছাড়া ফোয়ারা, ওয়েব পেজ-ই-শপ, এটিএম বুথ, ই-পার্ক, মা ও শিশুকেন্দ্র এবং অস্থায়ী শিশুপার্ক স্থাপন করা হবে। নিরাপত্তা ব্যবস্থাও আগের তুলনায় জোরদার করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সাধারণত মেলায় ১৩টি ক্যাটাগরি থাকে। এর মধ্যে থাকে- সাধারণ প্যাভিলিয়ন, সংরক্ষিত প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, বিদেশি প্যাভিলিয়ন, সাধারণ মিনি প্যাভিলিয়ন, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, বিদেশি মিনি প্যাভিলিয়ন, রেস্তোরাঁ, প্রিমিয়ার স্টল, বিদেশি প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল ও ফুড স্টল প্রভৃতি।
এছাড়া নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন থাকবে। মা ও শিশু কেন্দ্র থাকছে দুটি। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে একটি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ ও পর্যাপ্ত র্যাব সদস্যরা নিয়োজিত থাকবেন। বিক্রি পণ্যের ওপর ভ্যাট আদায় করতে একটি অস্থায়ী শুল্ক অফিস স্থাপন করা হবে। কাস্টমস কর্মকর্তারা ভ্যাট ফাঁকিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। পাশাপাশি মেলায় সব ধরনের খাবারের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে। এজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম সার্বক্ষণিক মেলায় নিয়োজিত থাকবে। কোনো ফুট কোর্ট কিংবা রেস্টুরেন্টের বিরুদ্ধে দাম বেশি নেয়া এবং খাদ্যে ভেজালের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে। এছাড়া মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় যাতায়াত করতে পারবেন। এক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা করা হতে পারে।
সারা বছরের তুলনায় এ মেলায় ক্রয় আদেশ বেশি থাকায় প্রতিষ্ঠিত কোম্পানির আগ্রহ কিছুটা বেশি। আর নতুন কোম্পানিগুলো নানান অফারে মাধ্যমে গ্রহক প্রিয়তার অর্জনের চেষ্টা অতুলনীয়। মেলায় যেসব পণ্যের ক্রয় ও রপ্তানি আদেশ বেশি পাওয়া যায় তার মধ্যে ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সস, পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ফার্নিচার, মোবাইল, কম্পিউটার, মসলা, প্লাস্টিক পণ্য, বাসন-কোসন, তাঁতসামগ্রী ও হস্তশিল্পজাত পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি।
প্রতি বছর এ মেলা থেকে রপ্তানি আদেশ পাওয়া যায় উল্লেখ করার মত। ২০১৫ ও ২০১৬ সালের মেলা থেকে রপ্তানি আদেশে পাওয়া গেছে ৪২ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান। সরকারি হিসেবে দেখা গেছে, ২০১৬ সালে মেলা থেকে রপ্তানি আদেশ পাওয়া গেছে ৩০ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছর (২০১৫ সালে) ছিল ১২ দশমিক ১১ মিলয়ন মার্কিন ডলার বা ২৩৫ দশমিক ১৭ কোটি টাকা। দেখা যাচ্ছে, এক বছরের রপ্তানি আদেশ বৃদ্ধির পেয়েছে, ১৮ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়া ২০১৬ সালের মেলায় মালামাল বিক্রয়ের পরিমাণ- ১২১ কোট টাকা, যা বিগত বছরের (২০১৫ সালের) তুলনায় ৭১ কোটি ৫৫ লাখ টাকা বেশি। ২০১৫ সালে ছিল ৫০ কোটি ৪৫ লাখ টাকা।
নতুন বছরের প্রথম সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মাসব্যাপী আন্তর্জাতিক এ বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


























































