বুধবার,৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে গোমতি নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

15841910_1353092224735324_1277972892_n
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতি নদী থেকে মো: ইমাম হোসেন সজীব (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২ জানুয়ারী) সকালে দেবিদ্বার উপজেলার গোমতি নদীর শিবনগর ব্রিজ এর নিচ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মো: ইমাম হোসেন সজীব কুমিল্লা নগরের রেইসকোর্স এলাকার ধানমন্ডি রোডের তাজুল ইসলাম এর ছেলে। সজীব সাতরা চম্পকনগন ইসলামিয়া মোমিনিয়া দারুল সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিল।

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac
নিহতের ভাই ইকবাল হোসেন জানান, গত বৃহস্পতিবার কুমিল্লার আমতলী ইজতেমায় অংশগ্রহণ করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি সজীব। পরে ইজতেমায় গিয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত জামা পাওয়া কাপড় পাওয়া যায়। আজ সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজতেমাতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি