শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরের তুলা কারখানায় আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৭

271837_1
পূর্বাশা ডেস্ক:

গাজীপুরের কুনিয়া এলাকার ঝুট থেকে তুলা তৈরীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দমকলকর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, কুনিয়া এলাকার জারা ইয়ার্ন সল্যুশন নামের কারখানায় মঙ্গলবার সকালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। কারখানাটিতে বিভিন্ন কারখানার পরিত্যাক্ত ঝুট সংগ্রহ করে তুলা তৈরী করা হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

একই এলাকার জেরমস পোশাক কারখানার একাউন্ট অফিসার ও প্রত্যক্ষদর্শী লুৎফর রহমান জানান, জারা ইয়ার্ন সল্যুশন নামের ওই কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় জেরমস কারখানা কর্তৃপক্ষ নিজ কারখানার নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে উঠে। পরে নিজস্ব অগ্নিনির্বাপন সামগ্রী নিয়ে তাদের আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি