শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভূমিকম্পে জগন্নাথপুরে একজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৭

harth20170103165251
পূর্বাশা ডেস্ক:

ভূমিকম্পের বড় ধরনের ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট। মঙ্গলবার বেলা ৩টা ৮ মিনিটের দিকে দুই দফায় অনুভূত হওয়া এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিট।

তবে সিলেটে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে একজন নিহত ও এক মাদরাসা ছাত্রসহ দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হিরণ মিয়া। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি