পূর্বাশা ডেস্ক:
মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ সারা দেশ। হঠাৎ অনুভূত এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কেন্দ্র থেকে ১৭৬ কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের খাগড়াছড়ির কাছে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। রিখটারস্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৫। তবে কতক্ষণ এটি স্থায়ী ছিল তা জানা যায়নি।
এছাড়াও জানা যায়নি কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান।























































