পূর্বাশা ডেস্ক:
রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় রাকিব বখতিয়ার (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। বখতিয়ার বেসরকারি প্রতিষ্ঠান আহসান উল্লাহ পলিটেনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, বখতিয়ার সকালে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তারপরও দুর্ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মশিউর রহমান।
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম


























































