সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শপিংয়ের সময় মোবাইলে কথা বললে কি হয় জানুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৭

shopping-550x358

ডেস্ক রিপোর্ট:

মোবাইল এখন আর মানুষকে ছাড়ে না। এটার থেকে বলা ভালো এখন আর কোনো মানুষই মোবাইল ছাড়েতেই চান না। তার উপর বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানি এত টক টাইম অফার দেয়, যে ওই লোভনীয় টক টাইমটাও নিতে হয়। আর ফোনে যদি টক টাইম থাকেই, তাহলে আর প্রিয়জনের সঙ্গে কথা বলা বন্ধ হবে কেন? তাই কাজ করতে করতেই প্রিয়জনের সঙ্গে অনর্গল কথা বলে যাওয়া।

এই বিষয়েই এবার সতর্ক করছেন গবেষকরা। তাঁরা বলছেন, অন্য যা কিছু করুন কিন্তু শপিংয়ের সময় মোবাইল ফোনে কথা বলতে থাকলে আপনার শপিং মোটেই ভালো হবে না। আপনি হয় ঠকবেন। অথবা দরকারি জিনিস কিনতে ভুল করবেন। মোদ্দা কথা, এমনি সময়ে আপনি যেমন শপিং করে থাকেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে আপনি কিছুতেই সেরকম শপিং করতে পারবেন না। তাই, এবার থেকে মেনে চলুন কথাটা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি