বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫১০০ এমএএইচ ব্যাটারির ফোন আনছে লেনোভো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৭

পূর্বাশা ডেস্ক: বিকাশমান বাজারের জন্য ‘লেনোভো পি২’ নামের একটি স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে লেনোভো। এতে থাকবে ৫১০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি, যা ইচ্ছেমতো ডিভাইসটি ব্যবহারের পরও চার্জ ফুরাতে দেবে না।

প্রথমে ফোনটি ভারতের বাজারে উন্মোচন করা হবে। একে দীর্ঘস্থায়ী ব্যাটারির ‘পাওয়ার-হাউজ’ বলে দাবি করেছে লেনোভো ইন্ডিয়া।লেনোভো ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, নিন্মমানের ব্যাটারির ফোনের কারণে প্রায়শই কি আপনি দূর-যাত্রায় বিপাকে পড়েন? ভয় নেই, শিগগির আসছে পাওয়ার-হাউজ, যা দূর-যাত্রায় সঙ্গী হবে অনায়াসে।

আইএফএ-২০১৬ -তে প্রথম উন্মোচিত লেনোভো পি২-তে থাকছে ৫.৫ ইঞ্চির সম্পূর্ণ এইচডি অ্যামোলিড ডিসপ্লে, কোয়ালকম ৬২৫ এসওসি, ৩ ও ৪ জিবির এলপিডিডিআর৩ র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, দুই সিম ব্যবহারের সুবিধা ইত্যাদি।

শ্যাম্পেইন গোল্ড ও গ্রাফাইট গ্রে কালারের ফোনটি বাজারে আসলে বাংলাদেশি মুদ্রায় দাম পড়তে পারে ২৮ হাজার ৫০০ টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি