শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৭

image_1771_271980

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগি্নকা-ে পুড়ে গেছে ছয় শতাধিক দোকানপাট। এতে ক্ষতি হয়েছে কয়েক শ’ কোটি টাকার। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ও নৌবাহিনীর একটি ইউনিট প্রায় ১৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগি্নকা-ের ওই ঘটনায় তিনতলা বিশিষ্ট ডিএনসিসি মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলা ধসে পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের উচ্ছেদের জন্য চক্রান্ত করে আগুন দেয়া হয়েছে। তারা এই ঘটনাকে নাশকতা মনে করছেন। তবে মেয়র আনিসুল হক বলেছেন, মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনা।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, মার্কেটের বিভিন্ন স্থানে আগুন জ্বলেছে। এক জায়গায় কিছুটা নিভলে অন্যদিকে জ্বলে উঠেছে। পানি দ্রুত ফুরিয়ে গেছে। নতুন করে পানি আনতে সময় লেগেছে। এসব কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুনে দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এদিকে ডিসিসি মার্কেটে লাগা আগুনের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট। ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। আর ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক মাসুদুর রহমানকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন_ তেজগাঁও স্টেশনের সালাহ উদ্দিন, তেজগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক শরিফুল ইসলাম
ও তানহারুল ইসলাম।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ব?্যবসায়ীরা ছুটে যান মার্কেটে। তাদের অনেককেই দোকানের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করতে দেখা যায়। যাদের দোকান তখনও অক্ষত, তারা মালামাল নামিয়ে মার্কেটের সামনের খোলা অংশে জড়ো করতে থাকেন।
জানা গেছে, সোমবার রাতেও ডিসিসি মার্কেটের সব কিছু ঠিকঠাকই ছিল। রাতে ব্যবসায়ীরা যখন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন, তখনও তারা জানতেন না রাতেই তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাবে। হঠাৎ করেই এমন অনিশ্চয়তায় পড়তে হবে তাদের। রাত ২টার দিকে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দোকান মালিক, কর্মচারীরা চলে আসেন। তবে আগুনের জন্য মার্কেটে প্রবেশ করতে পারেননি। মার্কেটের সামনে দাঁড়িয়ে তারা দেখছেন আগুনে সব শেষ হওয়ার দৃশ্য। কিন্তু কিছুই করতে পারছেন না।
চোখের সামনে দোকান আর মার্কেট পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন ব?্যবসায়ীদের কয়েকজন। আগুন লাগার পর কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, অগি্নকা-ের ঘটনা ইচ্ছাকৃত। আবু তালেব নামের এক ব্যবসায়ী বলেন, একটি দুর্নীতিগ্রস্ত মহল দীর্ঘদিন ধরে তাদের তুলে দেয়ার চেষ্টা করেছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
সালাউদ্দিন আহমেদ নামের আরেক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, এটা পরিকল্পিত। মার্কেট ভেঙে দিয়ে বহুতল ভবন তৈরির চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে ইচ্ছা করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
মার্কেট মালিক সমিতির চেয়ারম্যান শের মোহাম্মদ দাবি করেন, ২০০৩ সালে মেট্রো গ্রুপের সঙ্গে সিটি করপোরেশনের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এই মার্কেটটি ভেঙে এখানে ১৮ তলা বিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়। কিন্তু এখানকার দোকানমালিকদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। এই নিয়ে দোকান মালিকদের সঙ্গে সিটি করপোরেশনের বৈরি সম্পর্ক তৈরি হয়। বহুবার তাদের উচ্ছেদের জন্য হুমকি-ধমকি দেয়া হয়েছে। এ নিয়ে ২০১০ সালে একটি মামলাও হয়েছে। বর্তমান মেয়র আনিসুল হক দায়িত্ব নেয়ার পর দোকান মালিকদের কোনো হুমকি না দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করেন।
শের মোহাম্মদের দাবি, এটি নিশ্চিত নাশকতা, তাই আগুন লাগার আধা ঘণ্টার মধ্যে ভবনের একাংশ ধসে পড়েছে। সাধারণত আগুন লাগলে এভাবে বিল্ডিং ধসে পড়ে না।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা নিয়ে অভিযোগ তোলেন মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা বহু দোকানমালিক। তাদের মধ্যে আলতাফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের উচ্ছেদের জন্যই আগুন দেয়া হয়েছে। রাতে মার্কেটের পূর্ব অংশে আগুন লাগে এবং কিছু সময় পর ওই অংশটি ধসে পড়ে। সকাল সাতটা পর্যন্ত মার্কেটের পশ্চিম অংশে কোনো আগুন ছিল না। ফায়ার সার্ভিসের উপস্থিতিতেই আগুন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা মার্কেটে ছড়িয়ে পড়ে।
কাপড় ব্যবসায়ী মনসুর আলী জানান, ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে বলে দাবি করা হলেও প্রকৃতপক্ষে একসঙ্গে দুটি বা তিনটির বেশি কাজ করেনি। একটি ইউনিট ১০ মিনিটের জন্য পানি দিয়ে চলে গেছে। আবার ১০ মিনিট পর পানি নিয়ে এসেছে। এই সময়ের মধ্যে আগুন আবার ছড়িয়ে পড়ছে।
ডিসিসি দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এমএম খায়রুল আলম জানান, মার্কেটে তার দুটি দোকান রয়েছে। তাতে অন্তত এক কোটি টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি এখন নিঃস্ব, দেউলিয়া। ব্যাংকের লাখ লাখ টাকা ঋণ রয়েছে। এ টাকা কিভাবে পরিশোধ করবেন, কেন তাদের এ ক্ষতি করা হয়েছে? ফায়ার সার্ভিস চেষ্টা করলে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে পারত।
এই দোকানি ও দোকান মালিক সমিতির নেতা অভিযোগ করে বলেন, রাতে আগুন লাগার খবর শুনে ঠিক আড়াইটার দিকে তিনি ছুটে আসেন। দেখেন ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এলেও তারা পানি ছিটাচ্ছে না। তিনি তাদের আরো দুটি গাড়ি দেয়ার অনুরোধ করেন। কিন্তু তারা দেয়নি। তাদের হাতে কোনো আলোও ছিল না। পুরো ভবন ছিল অন্ধকার।
তিনি আরও জানান, কাঁচাবাজার থেকে আগুন তাদের মার্কেটে (ডিসিসি মার্কেট) ছড়িয়ে পড়ে। আগুন লাগার মাত্র আধা ঘণ্টার মধ্যেই বাজার ধসে পড়ে।
তিনি ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, তারা যদি এত সুন্দর ও পরিকল্পিত মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে না পাওে, তাহলে ঢাকার আর কোনো মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে না। তার প্রশ্ন, ফায়ার সার্ভিসের যদি সক্ষমতা থাকে, তাহলে কেন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে পারল না?
হাজী বদরুল ইসলাম নামের এক দোকানি বলেন, ফায়ার সার্ভিস ঠিকমতো কাজ করেনি। তার সন্দেহ হয়, এতে তাদের অন্য কোনো পরিকল্পনা ছিল কি না।
তিনি জানান, ডিসিসি মার্কেটে তার ছোট ভাই জহিরুল ইসলাম চৌধুরীর দুটি দোকান রয়েছে। এতে অন্তত এক কোটি টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে নগদ টাকাও ছিল। এখন কিছু্ই নেই। তারা এখন নিঃস্ব।
ষাটোর্ধ্ব বৃদ্ধ জাফর সরদার চোখের সামনে সব পুড়ে যেতে দেখে প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন, এখন তার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। মন চাইছে আগুনে ঝাঁপ দিয়ে জ্বালা মেটান। মঙ্গলবার দুপুরেও যখন গুলশান ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেট থেকে আগুনের শিখা আর ধোঁয়া বের হচ্ছিল, তখন জাফর বুক চাপড়িয়ে প্রলাপ বকছিলেন। অনেকে সামলে নেয়ার চেষ্টা করছেন। কেউ বাতাস করছেন, কেউ আবার পানি খাওয়াচ্ছেন। কিন্তু কেউই তাকে বুঝ দিতে পারছেন না। কত টাকার মালামাল ছিল দোকানে- জিজ্ঞাস করতেই চোখের জলে বুক ভাসিয়ে দিলেন। চোখ মুছতে মুছতে বললেন, কসমেটিকস হলেও নামি-দামি নানা পণ্য ছিল দোকানে। গত সপ্তায় একটি ঘড়ি ইমপোর্ট করেছেন ৩৮ লাখ টাকা মূল্যের।
আশা ইনপেক্স নামের আরেক দোকানের মালিক আবু বকর বলেন, খবর পেয়ে রাত পৌনে তিনটায় এসেছেন। এখনও ভিতরে প্রবেশ করতে পারেননি। ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাননি। কোনো মালই বের করতে পারেননি। প্রায় কোটি টাকার মাল ছিল দোকানে।
আবু বকরের পাশেই দাঁড়িয়ে চোখের জল মুছছিলেন আরেক দোকানি শহীদ। মার্কেটে দুটি কার্পেটের দোকান শহীদের। দুটোই পুড়ে গেছে। রাত থেকে বাইরে দাঁড়িয়ে। কয়েকবার ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেও ফায়ার সার্ভিস আর পুলিশের সদস্যরা ভেতরে প্রবেশ করতে দেননি।
তিনি বলেন, তার সব বিনিয়োগ এই দোকানেই। এর বাইরে পুঁজি বলতে আর কিছুই নেই। শত চেষ্টা করেও মনকে শান্ত করতে পারছেন না।
শামসুল আলম নামের এক ব্যবসায়ী বলেন, তিনি বিভিন্ন পার্টির কাছ থেকে বাকিতে মাল নিয়ে আসেন। পার্টি টাকা পাবে। কোনো কিছুই বাঁচাতে পারলেন না।
এই ব্যবসায়ী বলেন, সোমবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়ি যান। কিভাবে আগুন লেগেছে তা বুঝতেছেন না।
কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রী বলেন, তার সন্তানের লেখাপড়া এবং তাদের রিজিক সব এই দোকানের ওপর ছিল। তাদের কী হবে?
মার্কেটের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে রুনা আহমেদ নামের আরেক ব্যবসায়ী বলেন, ৪০ লাখ টাকা লোন নেয়া আছে। পুড়ে সব ছাই হয়ে গেছে। রাত ৩টা থেকে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছেন। ভেতরে প্রবেশ করতে পারছেন না। চোখের সামনেই সব পুড়ে গেছে।
রিয়াদ ক্রোকারিজ স্টোরের ম্যানেজার মো. মামুন বলেন, ১৬ বছর ধরে দোকানের মালিক রিয়াদ এখানে ব্যবসা করেন। তিনি ১০ বছর ধরে এই দোকানের ম্যানেজার। তারা সবাই পথে বসে গেলেন।
এদিকে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি (ডিসিসি) মার্কেটের আগুন কোনো নাশকতা নয়, এটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
তিনি বলেন, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখানে এত বেশি ফ্লেমেবল প্রোডাক্ট ছিল যে আগুন দ্রুত ছড়িয়ে গেছে।
মেয়র আনিসুল হক বলেন, ভবনটির নিচে কোনো মানুষ চাপা পড়েনি, এটা আল্লাহর রহমত।
এদিকে মার্কেটটি নিয়ে মামলা চলায় এ আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কি-না তেমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে। এসব অভিযোগ মেয়রের কাছে উত্থাপন করা হলে তিনি একে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
ফায়ার সার্ভিসের কাজের গাফিলতির যে অভিযোগ ব্যবসায়ীরা করেছেন, সে বিষয় প্রশ্ন করা হলে মেয়র বলেন, ফায়ার সার্ভিসের কি এখানে কোনো দোকান আছে? কেন যে এসব কথায় কান দেন!
ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আসুক, তারপর তারা ব্যবসায়ীদের সঙ্গে বসবেন। তাদের কাছে কোনো আলাদিনের চেরাগ নেই যে সল্যুয়েশন হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি