ডেস্ক রিপোর্ট:
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে ১৩ই জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত নির্বিঘ করতে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। চলছে মুসল্লিদের আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতের কাজ। আয়োজন জুড়ে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
১৬০ একরের বিশাল মাঠ। মুসল্লির সংখ্যাও কম হবে না। বিশাল এই আয়োজন সফল করতেই এতো কর্মতৎপরতা।
ইজতেমা মাঠের প্রস্তুতি কাজে সহায়তার জন্য আগেভাগেই হাজির হয়েছেন অনেকে। দলে দলে ভাগ হয়ে হাত লাগিয়েছেন কাজে। তাদের মধ্যে আছেন বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরাও।
নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত শেষ করার ব্যাপারে আশাবাদী স্বেচ্ছাসেবীরা।
ইজতেমা নির্বিঘœ করতে মাঠ ও এর আশপাশের এলাকায় থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ৫ স্তরে ভাগ হয়ে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
৩২ জেলার মুসল্লিদের দুই পবের্র ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে ১৩ই জানুয়ারি। শেষ হবে ১৫ই জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। দ্বিতীয় পর্ব হবে ২০ থেকে ২২শে জানুয়ারি।


























































