ডেস্ক রিপোর্টঃ
ক্রিকেটের মাঠে মৃত্যু আমাদের বরাবরই নাড়া দিয়ে গেছে। তা সেই নামটা ফিলিপ হিউজের মৃত্যু হোক কিংবা অঙ্কিত কেশরি। কিন্তু, আপনারা হয়তো অনেকেই জানেন না যে এমন একজন ভারতীয় ক্রিকেটার ছিলেন, যিনি বাংলাদেশে খেলতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। ইনি হলেন রমন লাম্বা।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে আবাহনী ক্লাবের হয়ে বাংলাদেশে একটি ঘরোয়া টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন লাম্বা। টুর্নামেন্টের একটি ম্যাচে তিনি শর্ট লেগে ফিল্ডিং করতে এসেছিলেন। ততক্ষণে ম্যাচ প্রায় শেষ হয়ে এসেছিল বলে তিনি হেলমেট ছাড়াই ফিল্ডিং করতে দাঁড়ান।
কিছুক্ষণের মধ্যেই মেহরাব হোসেন অপির ব্যাট থেকে একটি বল ছিটকে এসে তার মাথায় লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। হাসপাতালে তিনদিন ধরে কোমায় থাকেন লাম্বা। ম্যাচটি আবাহনী জিতলেও, জীবনযুদ্ধে পরাস্ত হন এই ভারতীয় ক্রিকেটার।

























































