ডেস্ক রিপোর্টঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মামলার তদন্তে এক গুরুত্বপূর্ণ আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। লিটনের বাড়ির পাশ থেকে একটি ক্যাপ উদ্ধার করা হয়েছে, সেটি খুনিদের একজনের বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা এই ক্যাপটি উদ্ধার করে পুলিশকে দেয়।
পুলিশের ধারণা, খুনিরা বাড়ির পাশে ঘোরাঘুরির সময় ক্যাপটি মনের ভুলে ফেলে যায়। এই বস্তুটিকেই গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তারা এর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গত শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে ঢুকে হত্যার আগে খুনিদের পাঁচ জনের দলটি আশেপাশের মাঠে অবস্থান করছিল কিছুক্ষণ। তারা একটি গাব গাছের নীচেও কিছুক্ষণ বসে থাকে। ওই গাছের দক্ষিণ দিকে একটি কালো রংয়ের ক্যাপ পাওয়া যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, যে দুই খুনি লিটনকে হত্যা করার জন্য ঘরের ভেতর ঢোকে তাদের গায়ে ছিল কালো রংয়ের জ্যাকেট এবং পড়নে ছিল কালো প্যান্ট। আর মাথায় কালো রংয়ের ক্যাপ। ধারণা করা হচ্ছে গুলি চালিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় ঘাতকদের কারো মাথা থেকে ক্যাপটি পড়ে যায়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনের খুনিকে শনাক্ত করতে তা উলে¬খযোগ্য সুত্র হিসেবে কাজ করবে বলে আশা করছে পুলিশ।
তবে এই বিষয়ে এখনও খোলাখুলি কিছু বলতে চাইছেন না গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম। তার কাছে জানতে চাইলে ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে চাইছি না।’
জামায়াতের যেসব কর্মী আটক
এই খুনের ঘঁনাটিকে জামায়াত-শিবিরের ক্যাডারদের একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেই দেখছে পুলিশ। তবে যদিও তারা দলীয় কোন্দল, পারিবারিক বিষয়, জেলা পরিষদ নির্বাচন, অন্যান্য শত্রুতার বিষয়গুলোও তদন্তের বাইরে থাকছে না।
এখন পর্যন্ত যে ২৭ জনকে আটক করা হয়েছে তারা সবাই জামায়াত-শিবির বা উগ্রবাদী সংগঠন আল¬াহর দলের ক্যাডার বা সমর্থক। এদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ২১ জনকে বিভিন্ন মামলায় গেস্খপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
জামায়াত-শিবিরের যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তারা হলেন মহসিন আলী (৬৫), সিরাজুল ইসলাম (৫৫), রাতুল ইসলাম (২২), লাল মিয়া (৪৫), আইয়ুব আলী (৫০), আলম মিয়া (৪৮), সানু মিয়া (২৮), ভুট্টু মিয়া (৪০), আমজাদ হোসেন (২৮), রুবেল মিয়া (১৮), আজিজুর রহমান (৫৫), গোলাম মোস্তফা (৩৮), মাহাতাব হোসেন (৩২), হাফিজ উদ্দিন (৩৬), মোজাম্মেল হক (৫০), নুরুন্নবী (৪৫), গোলাম বারী (৩৮), মমিন উদ্দিন (৩৭), আব্দুল মালেক (৩৮), মঈন উদ্দিন (৩৭) ও আব্দুল খালেক (৩০)।
লিটনের সন্তানকে ঢাকায় পুলিশি নিরাপত্তা
লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি এবং তার একমাত্র সন্তান রাতিন ঢাকায় অবস্থান করছেন। রাতিন ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের এ লেভেলের নবম শ্রেণিত পড়াশোনা করছে। তার স্কুলে যাতায়াতের ক্ষেত্রে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন লিটনের স্ত্রী। তিনি গাইবান্ধার পুলিশ সুপারকে বিষয়টি অবহতি করলে ঢাকা থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
এমপি লিটনের সাথে যারা সবসময় থাকতো সেদিন তারা ছিলেন না
লিটন যখন বাইরে কোন প্রোগ্রামে বা সভা, সমাবেশে যেত সে সময়গুলোতে দলীয় অঙ্গ সংগঠনের যে কয়েকজন নেতাকর্মী সার্বক্ষনিক থাকতো তাদের মধ্যে সামিউল ইসলাম সামু, খন্দকার মাইদুল ইসলাম, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম রানা ও আজম তাদের মধ্যে উলে¬খযোগ্য। কিন্তু ঘটনার দিন তাদের কাউকেই লিটনের বাড়িতে যাননি। শুধু তাই নয়, ওইদিন এমপি লিটনের বাড়ি ছিল নেতাকর্মী শূন্য।
এ বিষয়ে সামিউল ইসলাম সামু জানান, ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট হওয়ার কারণে অনেকে বিভিন্ন কারণে ব্যস্ত ছিলেন। আবার সন্ধ্যায় লিটনের বামনডাঙ্গা অফিসে প্রতিদিনের মত আসার কথা থাকায় সেখানেই নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন।
থার্টিফাস্ট নাইটে ঢাকা যাওয়ার কথা ছিল লিটনের
৩১ ডিসেম্বর বিকেলে সৈয়দপুর হয়ে বিমানে করে লিটনের ঢাকায় যাওয়ার কথা ছিল। সে কারণেই নেতাকর্মীরা বাড়িতে আসেনি। এমপি লিটনের কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক আইয়ুব আলী জানান, ৩১ ডিসেম্বরের টিকিট না পেয়ে ১ জানুয়ারি রোববারের টিকিট কেনেন লিটন। লিটনের এই টিকিট না পাওয়ার বিষয়টি কীভাবে খুনিরা জানলো সেটিও ভাবাচ্ছে পুলিশকে।























































