জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন দিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুর ২ টা ৫৪ মিনিটে গুলশান নিজ বাসভবনে উদ্দেশ্য রওনা হন তিনি। এর আগে সকাল ১১ টা ২৫ মিনিটে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজিরা দিতে উপস্থিত হন বেগম জিয়া।
এদিকে বিএনপি চেয়ারপারসনের হাজিরাকে কেন্দ্র করে আদালত ও এর আশে পাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুেলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাবসহ সাদা পোকাশধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে।
২০০৫ সালে রাজধানীর কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।বাড়ির উদ্দেশ্য খালেদা জিয়া
আমাদের সময়.কম
প্রকাশের সময় : ০৫/০১/২০১৭ -১৫:৫০
আপডেট সময় : ০৫/০১/ ২০১৭-১৫:৫০
১৪৬৭৪৪৮৮৪৭কিরণ সেখ: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন দিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুর ২ টা ৫৪ মিনিটে গুলশান নিজ বাসভবনে উদ্দেশ্য রওনা হন তিনি। এর আগে সকাল ১১ টা ২৫ মিনিটে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজিরা দিতে উপস্থিত হন বেগম জিয়া।
এদিকে বিএনপি চেয়ারপারসনের হাজিরাকে কেন্দ্র করে আদালত ও এর আশে পাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুেলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাবসহ সাদা পোকাশধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে।
২০০৫ সালে রাজধানীর কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।