রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারো সহিংস হয়ে উঠতে পারে রাজনীতি?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

272965_1

ডেস্ক রিপোর্টঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগের চলতি মেয়াদের ৩ বছর পূর্তি হয়েছে ৫ জানুয়ারি। এই দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ ব্যাপক শো-ডাউন করেছে।

একই সঙ্গে সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি কালো পতাকা মিছিল নিয়েও তেমনভাবে মাঠে নামতে পারেনি। একদিকে আওয়ামী লীগ অন্যদিকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপটে মাঠেই নামতে পারেনি বিএনপি। ফলে রাজনৈতিক মাঠ দখলের লড়াইকে কেন্দ্র করে আবারো সংহিসতা ছড়িয়ে পড়তে পারে বলে আংশকা করছেন সংশ্লিষ্টরা।

এমনকি আজ ৭ জানুয়ারি, শনিবার সমাবেশ করারও অনুমতি দেওয়া হয়নি বিএনপিকে। দলটির প্রধান কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। ফলে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে, গোয়েন্দা সংস্থার কয়েকটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে, বিএনপিকে মাঠেই নামতে দেওয়া হবে না। যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবিলা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য পূর্বপশ্চিমকে বলেন, পুলিশ দিয়ে বিএনপিকে থামিয়ে রাখা সম্ভব না। আগামীকাল রোববার যেকোনো মূল্যে আমরা বিক্ষোভ করবো। পুলিশ বাঁধা দিলে তার জবাবও দিতে চাই। জনগণ আমাদের সঙ্গে আছে। গণজোয়ারের সামনে পুলিশের বাঁধা টিকবে না।

এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার ও রাজনৈতিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনা. (অব.) সাখাওয়াত হোসেন বলেন, গেল একটি বছর রাজনৈতিকভাবে তেমন কোনো সংহিসতা দেখা যায়নি। আগামী জাতীয় নির্বাচনের আগে দলের অবস্থান জানান দিতে বিএনপিকে অবশ্যই মাঠে নামতে হবে। দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। এখন সরকার বিএনপির প্রতি কতটা নমনীয় হবে-সেটাই দেখার বিষয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি