রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সিল্কের অজানা কিছু তথ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৭

vq-413x550
পূর্বাশা ডেস্ক:

রেশম গুটি থেকে সুতো বের করে সিল্ক কাপড় বানানো হয়। সিল্কের শাড়ি নারীদের কাছে খুব প্রিয়। সিল্ক নিয়ে প্রচলিত কিছু তথ্য হয়ত আপনি জানেন না। চলুন জেনে নেই সে গুলো।

১। সিল্কের তৈরি দড়ি একই মাপের ধাতু দিয়ে তৈরি দড়ির থেকে শক্ত।

২। আধা কেজি শুঁয়োপোকা তাদের জীবদ্দশায় ১২০০০ কেজি তুঁতগাছের পাতা খায়!

৩। জন্ম থেকে মূককীটে পরিণত হবার মধ্যবর্তী সময়ে একটি শুঁয়োপোকা নিজের ওজনের চেয়ে ৪০০০০ গুন বেশি তুঁতগাছের পাতা খেয়ে থাকে।

৪। ১ কেজি সিল্কের জন্য ১০ কেজি রেশম গুটি প্রয়োজন হয়।

৫। শুধুমাত্র একটি ফিলামেন্ট বা রেশম সুতো ৪০০০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

৬। মাত্র ৩ কেজি সিল্কের জন্য ২৫টি তুঁতগাছ দরকার হয়।

৭। ১ টি রেশমপোকা প্রতিমিনিটে ১৫মিটার ফাইবার উৎপাদন করতে পারে।

৮। জন্মের পর মাত্র ৪ সপ্তাহে একটি রেশমপোকা ২৫ গুন বেশি আকার ধারন করে।

৯। একটি শুঁয়োপোকা নিজের ওজনের থেকে ১২০০০ গুন বেশি ওজনের হয় মাত্র ৪ সপ্তাহে।

১০। একটি সিল্ক ড্রেস বানাতে ৭০ কেজিরও বেশি তুঁতগাছের পাতা প্রয়োজন হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি